Thursday, June 25, 2020

নারীকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেফতার...,!

পটুয়াখালীতে নারীকে ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে মো. হিরন তালুকদার (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছেন র‍্যাব-৮ ক্যাম্পের সদস্যরা।
মো. রইছ উদ্দিন বলেন, তিন বছর আগে শহরের প্রাইম ক্লিনিকের নারী রিসেপশনিস্টের সঙ্গে হিরন তালুকদারের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে রিসেপশনিস্টের স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করেন হিরন। সেই সঙ্গে ভুয়া কাবিননামায় স্বাক্ষর নেন।
এরপর তাদের বিয়ে হয়েছে বলে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন হিরন। সেই সঙ্গে ধর্ষণের ভিডিও মোবাইলে গোপনে ধারণ করেন তিনি। সম্প্রতি বিয়ের কথা অস্বীকার করে ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই নারীর কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন হিরন।
র‍্যাব-৮ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রইছ উদ্দিন বলেন, এ অবস্থায় র‍্যাব-৮ ক্যাম্পে অভিযোগ দেন ওই নারী। পরে অভিযান চালিয়ে হিরনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও ভিডিও ধারণের কথা স্বীকার করেন হিরন। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা করেছেন। হিরনকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



Saturday, June 20, 2020

দেশে সূর্যগ্রহণ চলছে......!

💥💥💥.বাংলাদেশে সূর্যগ্রহণ হয়েছে। রোববার (২১ জুন) বেলা ১১টা ১৭ মিনিটে রাজশাহী বিভাগে সূর্যগ্রহণ শুরু হয়। ঢাকায় শুরু হয়েছে ১১টা ২৩ মিনিটে। সর্বোচ্চ গ্রহণ হবে দুপুর ১টা ১২ মিনিটে। খালি চোখে সূর্যগ্রহণ না দেখার পরামর্শ দেয়া হয়েছে।
আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখা জানিয়েছে, সূর্যগ্রহণ ঢাকা বিভাগে বেলা ১১টা ২৩ মিনিট ৩ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫২ মিনিট ৩ সেকেন্ডে শেষ, ময়মনসিংহে ১১টা ২৩ মিনিট ২ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫১ মিনিট ২ সেকেন্ডে শেষ, চট্টগ্রামে ১১টা ২৮ মিনিট ১২ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫৫ মিনিট ১৩ সেকেন্ডে শেষ, সিলেটে ১১টা ২৭ মিনিট ৪৭ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫৪ মিনিট ৫২ সেকেন্ডে শেষ, খুলনায় ১১টা ২০ মিনিট ১৯ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫০ মিনিট ৯ সেকেন্ডে শেষ, বরিশালে ১১টা ২৩ মিনিট ৫ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫২ মিনিট ১ সেকেন্ডে শেষ, রাজশাহীতে ১১টা ১৭ মিনিট ১৪ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৪৭ মিনিট ৫৫ সেকেন্ডে শেষ এবং রংপুরে বেলা ১১টা ১৭ মিনিট ৫৯ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৪৮ মিনিট ৩৩ সেকেন্ডে শেষ হবে।
তারা আরও জানিয়েছে, ২১ জুলাই সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে কঙ্গো প্রজাতন্ত্রের ইম্পফোন্ডো শহরে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে কঙ্গোর প্রজাতন্ত্রের বোমা শহরে বেলা ১০টা ৪৮ মিনিট ৩০ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে ওইদিন ভারতের যোশীমঠ শহরে বেলা ১২টা ৪০ মিনিট ৬ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ফিলিপাইনের সামার শহরে বেলা ২টা ৩১ মিনিট ৪২ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে ফিলিপাইনের মিন্দানাও শহরে বিকেল ৩টা ৩৪ মিনিটে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বলেছে, খালি চোখে সূর্যের দিকে তাকানো যাবে না। এতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। পাশাপাশি টেলিস্কোপ, বাইনোকুলার বা ক্যামেরা সরাসরি সূর্যের দিকে তাক করে গ্রহণ পর্যবেক্ষণ বা ছবি তুললেও চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। তবে সোলার ফিল্টার সংযুক্ত করে এই গ্রহণ দেখা ও ছবি তোলা যাবে।
বাংলাদেশে এবারের সূর্যগ্রহণ দেখা যাবে, গত বছরের ২৬ ডিসেম্বর যেমনটা দেখা গিয়েছিল তদ্রূপ। অল্প সময়ের বিরতিতে এবার গ্রহণ হলেও এর পরেরবারের জন্য অপেক্ষা করতে হবে ২০২২ সালের ২৫ অক্টোবর পর্যন্ত।
তারা আরও বলছে, পৃথিবীর বিভিন্ন দেশে বলয় সূর্যগ্রহণ (Annular solar eclipse) ঘটবে। কঙ্গো, লাইবেরিয়া, ইথিওপিয়া, পাকিস্তান, ভারত ও চীন থেকে এই গ্রহণ দেখা যাবে। বাংলাদেশ থেকে এই বলয় সূর্যগ্রহণ দেখা যাবে না। আকাশ মেঘমুক্ত থাকলে বলয় গ্রহণটি বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ (Partial solar eclipse) হিসেবে দেখা যাবে।


Wednesday, June 17, 2020

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে....!

💥💥💥..লক্ষ্মীপুরের রায়পুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে। এতে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে ওই ছাত্রী। এ ঘটনার বিচার চেয়ে সোমবার (১৫ জুন) সন্ধ্যায় ওই স্কুলছাত্রীর মা রায়পুর থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন- উপজেলার বামনী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বামনী গ্রামের জাকির হোসেনের ছেলে রাছেল হোসেন, শারমিন আক্তার, জাহাঙ্গীর হোসেনের ছেলে ইমন হোসেন শুভ ও আরিফ হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই ছাত্রী বামনী ইউনিয়নের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে। সহপাঠী ইমন হোসেন তাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দেয়। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বৈঠকে ওই ছাত্রীকে হয়রানি না করার জন্য ইমনকে সতর্ক করা হয়। গত ঈদুল ফিতরের দিন ইমন কৌশলে ওই ছাত্রীকে ঘুরতে নিয়ে যায়৷ এ সময় ইমনের সহযোগীরাও সঙ্গে ছিল। একপর্যায়ে ছাত্রীর গলায় ও হাতে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। এ সময় জোরপূর্বক তার কয়েকটি আপত্তিকর ছবি তোলা হয়। পরে একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ওই ছাত্রীকে ছেড়ে দেয়া হয়।
এদিকে ইমনের বাবা জাহাঙ্গীর প্রায়ই মোবাইল ফোনে ওই ছাত্রীর মাকে কল দিয়ে তার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চাপ দেন। কিন্তু বাল্য বিয়ে দিতে নিষেধ করায় গত বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে সহযোগী আরিফ ডাব বিক্রেতা সেজে ওই ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আরিফ পালিয়ে যায়। পরে ওই ছাত্রীর আপত্তিকর ছবিগুলো রোববার (১৪ জুন) অপর সহযোগী রাছেল তার ফেসবুক আইডিতে পোস্ট করে। সেখানে খারাপ কিছু লেখাও পোস্ট করে রাছেল। এ ঘটনা সহ্য করতে না পেরে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে।
স্কুলছাত্রীর মা জানান, স্বামী মারা যাওয়ার পরে তিনি মেয়েকে তার বাবার বাড়িতে রেখে ওমান চলে যান। ছুটিতে তিনি দেশে এসেছেন। এখন মেয়েকে নিয়ে তিনি দুঃশ্চিন্তায় রয়েছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি।
এ ব্যাপারে রায়পুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কুদ্দুছ মিয়া বলেন, বিষয়টি নিয়ে ওই ছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



Tuesday, June 16, 2020

Md : Raihan Talukder. Savar,Dhaka,Bangladesh.

💥💥💥..ক‌রোনায় আক্রান্ত ৩৮২ পোশাক শ্রমিক, ৩ জনের মৃত্যু !

🔥 দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের মাঝে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার প্রতিনিয়তই বাড়ছে। এ পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে ১৬২টি কারখানার ৩৮২ জন পোশাক শ্রমিক সংক্রমিত হয়েছেন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন।
সোমবার (১৫ জুন) অতিরিক্ত পুলিশ সুপার (শিল্প পুলিশ) ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছে।
সবশেষ শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, বিজিএমইএ’র ৬১টি কারখানায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০৩ জন। আর মারা গেছেন দু’জন। বিকেএমইএ’র ২৭টি কারখানায় ৮৪ জন। বিটিএমএ’র ৩টি কারখানায় ৪ জন। বেপজার ৪৮টি কারখানায় ৬০ জন ও অন্যান্য ২৩টি কারখানায় ৩১ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। আর মারা গেছেন একজন। সবমিলিয়ে ১৬২ কারখানায় আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ২১৫ জন ও মৃত্যু হয়েছে ৩ জনের।
অঞ্চলভিত্তিক তথ্যে দেখা গেছে, আশুলিয়ার ২৮টি কারখানায় ৬২ জন, গাজীপুরের ৩৪টি কারখানায় ৮৬, চট্টগ্রামের ৫১টি কারখানায় ৫৮, নারায়ণগঞ্জের ৩৯টি কারখানায় ৯৯, ময়মনসিংহের ৮টি কারখানায় ৬৯ ও খুলনার ২টি কারখানায় ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে বিজিএমইএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে করোনাভাইরাস সংক্রমণ দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে কোনো পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা দেয়ার জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। আক্রান্ত শ্রমিকের তথ্য দেয়ার জন্য চালু করা হয়েছে হটলাইন। পাশাপাশি চারটি জোন ভাগ করে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া যে শ্রমিক করোনায় আক্রান্ত হচ্ছেন তাকে এবং ওই শ্রমিকদের সংস্পর্শে আসা অন্যদেরও ছুটিতে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। যারা বেশি অসুস্থ তাদের হাসপাতালে পাঠানো হচ্ছে। যার খরচ বহন করছেন কারখানার মালিকরা।
এদিকে সম্প্র‌তি পোশাক শ্রমিকদের করোনাভাইরাস শনাক্তে গাজীপুরের চন্দ্রায় ডা. ফরিদা হক মেমোরিয়াল ইব্রাহিম জেনারেল হাসপাতালে আধুনিক পিসিআর ল্যাব স্থাপন করেছে পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।
গাজীপুরের চন্দ্রায় স্থাপিত ল্যাবে প্রতিদিন ৪০০ নমুনা পরীক্ষা করা হবে। এছাড়া টঙ্গী ও নারায়ণগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের কাজ চলছে।

.সুইসাইড নোট লিখে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রীর আত্মহত্যা......!

💥💥💥...কুষ্টিয়ার কুমারখালীতে সুইসাইড নোট লিখে সোনিয়া খাতুন (১৬) নামে এক অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৭টার দিকে উপজেলার বাগুলাট ইউনিয়ের চর নিতাইল পাড়ার পূর্বপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সোনিয়া খাতুন উপজেলার শালঘর মধুয়া হাজী আছিয়া খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং নিতাইল পাড়ার সুফিয়া খাতুনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, একই এলাকায় জহুরুল হাজির কলেজ পড়ুয়া ছেলে জীবনের (২০) সঙ্গে সোনিয়ার প্রায় এক বছর যাবৎ প্রেমের সম্পর্ক চলছিল। এর মাঝে তারা একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সোনিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য জীবনকে চাপ দিতে থাকে। গত শনিবার (১৩ জুন) জীবনের সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে রাখে সোনিয়া। কিন্তু জীবন পালাতে রাজি না হওয়ায় রোববার সন্ধ্যায় জীবনের বাড়িতে ছুটে যায় সোনিয়া।
এ সময় জীবনের মা-বাবা ও বোন সোনিয়াকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। সোনিয়া সোজা বাঁশগ্রাম পুলিশ ক্যাম্পে গিয়ে লিখিত অভিযোগ করে। পুলিশ বিষয়টি দেখা হবে বলে আশ্বস্ত করে সোনিয়াকে বাড়ি পৌঁছে দেয়। অপমান আর ক্ষোভে মঙ্গলবার সকালে সুইসাইড নোট লিখে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সোনিয়া।
সোনিয়ার মা সুফিয়া খাতুন বলেন, জীবনের সঙ্গে গোপনে সোনিয়ার প্রেমের সম্পর্ক ছিল। গতরাতেই জানতে পারি সোনিয়া দুই মাসের অন্তঃসত্ত্বা। তবে মেডিকেল টেস্ট করা হয়নি। আমার স্বামী নেই। অনেক কষ্টে মেয়েকে বড় করেছিলাম। ওর সঙ্গে যে খারাপ কিছু করেছে তার কঠোর বিচার চাই।
এ বিষয়ে বাঁশগ্রাম পুলিশ ক্যাম্পের ইনচার্জ রেজাউল ইসলাম বলেন, মেয়েটি ক্যাম্পে এসে এক ছেলের সঙ্গে তার প্রেমের কথা জানিয়ে বলে- ‘আমি বাড়ি গেলে পরিবারের লোকজন মারবে।’ এমন কথা শুনে আমরা তাকে বাড়ি পৌঁছে দিয়েছি। তবে লিখিত অভিযোগের কথা তিনি অস্বীকার করেন।
সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছে সোনিয়া। সুইসাইড নোটে সোনিয়া লিখেছে- ‘আমার পেটে জীবনের বাচ্চা। আমিতো বেঁচে থাকতে ওর বিচার করতে পারলাম না। মরার পরে যেন ওর কঠোর বিচার হয়।’
কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সুইসাইড নোট লিখে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার তদন্তের স্বার্থে সুইসাইড নোটসহ একটি ডায়েরি জব্দ করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই সোনিয়ার প্রেমিক জীবনসহ তার পরিবারের সকল সদস্য পলাতক রয়েছে।

Saturday, May 30, 2020

এসএসসির ফল প্রকাশ অনলাইনে BD.

💥💥💥.....SSC Result BD.2020.....💥💥💥
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল রোববার (৩১ মে) প্রকাশ করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল ও ফলের পরিসংখ্যান প্রকাশ করবেন।
এরপর দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফেসবুক লাইভের মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলের বিস্তারিত তথ্য-উপাত্ত ও বিশ্লেষণ তুলে ধরবেন।
১. এ বছর এএসএসসি পরীক্ষার ফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনও ফল পাঠানো হবে না। কাজেই কোনও অবস্থাতেই ফল প্রকাশের দিন শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।
২. যারা এসএমএস-এর মাধ্যমে ফল পেতে ইচ্ছুক তাদের ফলাফল প্রকাশের আগেই রেজিস্ট্রেশন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, শুক্রবার রাত ১২টায় এই রেজিস্ট্রেশন সময় শেষ হবে। প্রতিটি এসএমএসের জন্য দুই টাকা চার্জ নেয়া হচ্ছে। এখানে যারা রেজিস্ট্রেশন করবে না তারা টেলিটক মোবাইল ফোন থেকেও ফল জানতে পারবে। শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে।
আন্তঃশিক্ষাবোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, এ পর্যন্ত ৯ লাখের বেশি পরীক্ষার্থী ফল পেতে রেজিস্ট্রেশন করেছে। যারা রেজিস্ট্রেশন করেছে, ফলাফল প্রকাশের পর তাদের দেয়া মোবাইল নম্বরে সার্ভারের মাধ্যমে জিপিএ গ্রেডসহ সরাসরি ফল চলে যাবে।
তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের সবাই রেজিস্ট্রেশন করবে না, অনেকে ওয়েবসাইট ও টেলিটকের এসএমএস-এর মাধ্যমেও ফল জানবে। এ কারণে সবাই রেজিস্ট্রেশন না করলেও উদ্বেগের কিছু নেই।
ফল প্রকাশের পর ঢাকা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ না করে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করার জন্য পরীক্ষার্থীদের পরামর্শ দেন তিনি।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা গত ১ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও সরস্বতী পূজা ও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের কারণে তা পিছিয়ে ৩ ফেব্রুয়ারি শুরু হয়। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলে তত্ত্বীয় পরীক্ষা। আর ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ মার্চ শেষ হয় ব্যবহারিক পরীক্ষা। এ পরীক্ষায় সারাদেশে ১০টি বোর্ডের অধীনে ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী অংশ নেয়।



Friday, May 29, 2020

তানোরে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার..

রাজশাহীর তানোরে আজিম উদ্দীন (৪২) নামে এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তানোর থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সরনজাই ইউনিয়নের কাজীপাড়া গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আজিম ওই গ্রামের ইসহাক আলীর ছেলে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সংসারের অর্থনৈতিক সংকটের জন্য এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
তবে এলাকাবাসী জানান, আজিম উদ্দিন খুব ভালো মানুষ। তার সাথে এলাকার কারো কোন দ্বন্দ্ব-বিবাদ নাই। সরনজাই বাজারে সিট কাপড়ের দোকান করতো। কি কারণে আজিম উদ্দীন আত্মহত্যা করলো, তা বুঝে উঠতে পারছেন না এলাকাবাসী !



তানোরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার..

💥💥💥.রাজশাহীর তানোরে চিহ্নিত মাদক ব্যবসায়ী মুক্তার হোসেনকে (২৬) ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত মুক্তার হোসেন উপজেলার রায়তন বরশো গ্রামের এমাজ উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, এস আই রেজাউল ইসলামের নেতৃত্বে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মুক্তার হোসেনকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী মুক্তার হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।



Thursday, May 28, 2020

যাত্রী পরিবহনে মানতে হবে যেসব নির্দেশনা :-

.💥💥💥.করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যে চলমান সাধারণ ছুটি আর না বাড়ার সঙ্গে সঙ্গে সীমিতভাবে গণপরিবহনও চালু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৩১ মে থেকে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে, স্বাস্থ্যবিধি মেনে সড়কে গণপরিবহন চলাচল করতে পারবে।

নির্দেশনাগুলো হচ্ছে :
>>যাত্রীবাহী পরিবহন স্টেশনে জরুরি পরিকল্পনা তৈরি করতে হবে, নিরাপত্তা এবং জীবাণুমুক্তকরণ পদ্ধতি মানসম্মত করতে হবে, সকল কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ এর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং মাস্ক, গ্লাভস ও জীবাণুমুক্তকরণ দ্রব্যাদির পর্যাপ্ত মজুত থাকতে হবে।
>>কর্মীদের স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবস্থা (Health Monitoring system) প্রতিষ্ঠা করুন, প্রতিদিন কর্মীদের স্বাস্থ্য বিষয়ক অবস্থা নথিভুক্ত করুন এবং যারা অসুস্থতা অনুভব করবে তাদের সঠিক সময়ে চিকিৎসা নিতে হবে।
>>বাস স্টেশনে আগত এবং নির্গত যাত্রীদের তাপমাত্রা মাপার জন্য স্টেশনের তাপমাত্রা নির্ধারক যন্ত্র স্থাপন করতে হবে। যথাযথ শর্তাবলি মেনে একটি জরুরি এলাকা (Emergency area) স্থাপন করতে হবে; যেসব যাত্রীর শরীরের তাপমাত্রা ৩৭.৩ ডিগ্রি সেঃ বা ৯৯ ফাঃ এর উপরে থাকবে তাদেরকে ওই জরুরি এলাকায় অস্থায়ী কোয়ারেন্টাইনে রাখতে হবে, এবং প্রয়োজনমতো চিকিৎসা সেবা দিতে হবে।>>বায়ু নির্গমন পদ্ধতি যেন স্বাভাবিক থাকে তা নিয়ন্ত্রণ করতে হবে, বাস চলাচলের সময়ে সর্বোচ্চ বায়ু চলাচল করতে দিতে হবে; যথাযথ তাপমাত্রায় বায়ু চলাচলের জন্য বাসের জানালা খুলে দেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।
>>জনগণের জন্য ব্যবহার্য এবং জনসাধারণের চলাচলের স্থানগুলোকে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করণের হার বাড়াতে হবে। টয়লেটগুলোতে তরল সাবান (অথবা সাবান) থাকতে হবে, সম্ভব হলে হ্যান্ড স্যানিটাইজার এবং হাত জীবাণুনাশক যন্ত্র স্থাপন করা যেতে পারে।
>>যাত্রীদের অপেক্ষা করার স্থান, বাস কম্পার্টমেন্ট ও অন্যান্য এলাকা যথাযথ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
>>প্রতিবার বাস ছেড়ে যাবার পূর্বে বাসের ভেতরে পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে। জনগণের জন্য ব্যবহার্য জিনিসপত্র যেমন সিটগুলোকে প্রতিনিয়ত পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে হবে, সিট কভার গুলোকে প্রতিনিয়ত ধোয়া, পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে হবে।
>>যাত্রীদের অপেক্ষা করার স্থানে, টিকিট কাউন্টার এবং সকল রুট এর বাসগুলোতে মাস্ক, গ্লাভস ও জীবাণুমুক্ত করণ দ্রব্যাদির পর্যাপ্ত মজুত থাকতে হবে।
>>সম্ভব হলে সকল বাসে এবং অবশ্যই লং রুট এর সকল বাসে হাতে-ধরা থার্মোমিটার থাকতে হবে; যথাযথ স্থানে একটি জরুরি এলাকা স্থাপন করতে হবে যেখানে সন্দেহজনক উপসর্গগুলো যেমন জ্বর ও কাশি আছে এমন যাত্রীদেরকে অস্থায়ী কোয়ারেন্টাইনে রাখা যাবে।
>>যাত্রীদের এবং কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত সুরক্ষার ক্ষেত্রে জোর দিতে হবে, মাস্ক পরিধান করতে হবে এবং হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর রাখতে হবে।
>>যাত্রীদেরকে অনলাইনে টিকিট ক্রয় করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে, সারিবদ্ধভাবে উঠার সময়ে এবং নেমে যাবার সময় যাত্রীদের পরস্পর হতে এক মিটারেরও বেশি দূরত্ব বজায় রাখতে হবে এবং ভিড় এড়িয়ে চলতে হবে।
>>যাত্রীদের স্বাস্থ্য সচেতন করার জন্য রেডিও, ভিডিও ও পোস্টারের মাধ্যমে সচেতনতামূলক বক্তব্য প্রদান করতে হবে।
>>যুক্তিসঙ্গতভাবে পরিবহনের ধারণক্ষমতা সজ্জিত করতে হবে এবং সীমিত আকারে টিকিট বিক্রয়ের মাধ্যমে যাত্রীদের সংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। সেসব বাস মাঝারি ও উচ্চ ঝুঁকি সম্পন্ন এলাকা হতে ছেড়ে যাবে অথবা পৌঁছাবে অথবা ঐ এলাকা দিয়ে যাবে সেসব ক্ষেত্রে যাত্রীদের আলাদা সিটে নিরাপদ দূরত্ব বজায় রেখে বসতে হবে।
>>যদি নিশ্চিত কোভিড-১৯ এর রোগী পাওয়া যায় স্বাস্থ্য অধিদফতর এর গাইডলাইন অনুযায়ী পূর্ণাঙ্গভাবে জীবাণুমুক্ত করতে হবে।




আদিবাসী ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি ..


তানোর উপজেলায় আদিবাসী ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি সংক্রান্ত নোটিশ, ২০/৫/২০২০ তারিখে
----------------------------------------------------------------------------------------------------------------
এতদ্বারা তানোর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী (আদিবাসী) ৫ম শ্রেণী হতে গ্রাজুয়েশন পর্যন্ত (বিশ্ববিদ্যালয়, মেডিকেল, প্রকৌশল ইত্যাদি ক্ষেত্রে উচ্চশিক্ষা) শ্রেণীতে অধ্যয়নরত গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের অবগতির জন্যে জানানো যাইতেছে যে, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে (২০১৯-২০২০) অর্থ বিশেষ এলাকার জন্যে বরাদ্দ সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর (আদিবাসী) উন্নয়ন তহবিলের প্রাপ্ত অর্থ –নিম্ন উল্লিখিত শর্তে প্রদান করা হবে। শিক্ষা বৃত্তি গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ০৭/০৬/২০২০ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে বলা হচ্ছে।
শর্তাবলী
----------
১।আবেদনকারী ছাত্র ছাত্রীকে তানোর উপজেলার স্থায়ী ও (আদিবাসী) ক্ষুদ্রনৃগোষ্ঠীর বাসিন্দা হতে হবে।
২।আবেদনকারী ছাত্র ছাত্রীদের আবেদনপত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ থাকতে হবে।
৩। আবেদন পত্রের সাথে ১ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি, সংশ্লিষ্ট পৌরসভা/ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদও নাগরিকত্ব, ক্ষুদ্র নৃগোষ্ঠী (আদিবাসী) সনদ পত্র, শিক্ষাগত যোগ্যতার সর্বশেষ সনদপত্র/সাময়িক সনদপত্র মার্কশিট সত্যায়িত সংযুক্ত করতে হবে।
৪। আবেদনকারীকে উপজেলা নির্বাহী অফিসার, সভাপতি ক্ষুদ্র নৃগোষ্ঠী আর্থসামাজিক উন্নয়ন কর্তৃপক্ষ, তানোর, রাজশাহী বরাবর সহস্তে (হাতে লেখা) আবেদনপত্র দাখিল করতে হবে।
৫।নির্ধারিত সময়ের পর আবেদনপত্র গ্রহণযোগ্য হবেনা।
৬।তানোর উপজেলার বাইরে অধ্যয়নরত তানোর উপজেলার স্থায়ী বাসিন্দা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র ছাত্রীদের সরাসরি নিমোক্ত সাক্ষরকারীর কার্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে।
৭।গত অর্থবছরে (২০১৮-২০১৯) যারা শিক্ষা উপবৃত্তি পেয়েছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।
৮।মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে জিপিএ শিথিলযোগ্য এবং তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
৯।একই পরিবারের দুইয়ের অধিক আবেদন করতে পারবেনা।




দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার পরিকল্পনা করেছিল .... ফোরকান

  অনলাইনে বিভিন্ন সিক্রেট অ্যাপ ব্যবহার করে বোমা তৈরির প্রশিক্ষণ দিতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদ হাসান ওরফে রাজু ওরফে ইসমাঈল ...